Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে অভিযানে বহু অবৈধ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০০:০৫

সৌদিতে অভিযানে বহু অবৈধ অভিবাসী আটক

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে ইকামা আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে অবৈধভাবে বসবাসকারী, অনুমতি ছাড়া কাজ করা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিরাও রয়েছেন। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ বা বের হওয়ার সময় আরো কয়েকজনকে আটক করা হয়েছে।

সৌদি সরকার আরো সতর্ক করে জানিয়েছে, যারা আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেবে, পরিবহন করবে বা কোনো ধরনের সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা, শ্রমবাজারের শৃঙ্খলা এবং অভিবাসন আইন কার্যকর রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব অবৈধ বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক অভিযান জোরদার করেছে এবং নিয়মিতভাবে হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Logo