বাহরাইনে একটি রেস্টুরেন্টে কাজের সময় সহকর্মীর ওপর ভয়াবহ হামলার ঘটনায় এক এশীয় শ্রমিকের বিরুদ্ধে দেওয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির আপিল আদালত।
সাজা ভোগ শেষ হলে তাকে স্থায়ীভাবে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের নথি অনুযায়ী, রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর রান্নাঘর পরিষ্কারের সময় অভিযুক্ত ব্যক্তি হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে সহকর্মীর ঘাড়ের পেছনে মারাত্মক আঘাত করেন।
এতে ভুক্তভোগী গুরুতর আহত হলেও প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে সাহায্য চান এবং পরে হাসপাতালে ভর্তি হন। তদন্তে জানা যায়, হামলার পর অভিযুক্ত নিজেও নিজের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়ে এবং ফরেনসিক রিপোর্টে দেখা যায়, ভুক্তভোগীর মাথার কাছাকাছি গুরুতর আঘাত লেগে স্থায়ী স্নায়ু ক্ষতি হয়েছে।
আদালত জানান, কাজের পারফরম্যান্স নিয়ে বিরোধ ও ডিপোর্টেশনের হুমকির অভিযোগ থেকেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযুক্ত স্বীকারোক্তি দিয়েছেন। সব প্রমাণ বিবেচনায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও পরবর্তী সময়ে স্থায়ী বহিষ্কারের রায় বহাল রাখে।
logo-1-1740906910.png)