Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে সাহেল অ্যাপে ঘরে বসে করা যাবে ড্রাইভার ভিসার আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৩৮

কুয়েতে সাহেল অ্যাপে ঘরে বসে করা যাবে ড্রাইভার ভিসার আবেদন

কুয়েতে গৃহকর্মী ও ড্রাইভার নিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ ও ডিজিটাল করতে নতুন অনলাইন ভিসা সেবা চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা সরকারি “সাহেল” অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই গৃহকর্মী ও ড্রাইভার সংক্রান্ত ভিসা আবেদন ও ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করতে পারবেন। ফলে সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। একই সঙ্গে সরকার স্পন্সরশিপের ক্ষেত্রে নতুন যোগ্যতার নিয়মও ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী অবিবাহিত নারীরা একজন গৃহকর্মী স্পন্সর করতে পারবেন। সন্তানসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা একজন গৃহকর্মী ও একজন ড্রাইভার রাখতে পারবেন। অন্যদিকে পরিবারসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিপত্নীক সর্বোচ্চ তিনজন গৃহকর্মী এবং একজন ড্রাইভার স্পন্সর করার সুযোগ পাবেন। আর অবিবাহিত পুরুষরা শুধু একজন ড্রাইভার স্পন্সর করতে পারবেন।

কুয়েত সরকার জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো সরকারি সেবাকে আরো আধুনিক, স্বচ্ছ ও দ্রুত করা। পাশাপাশি গৃহশ্রমিক ও ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট ও নিয়ন্ত্রিত নীতিমালা নিশ্চিত করা। নতুন ডিজিটাল সেবার ফলে আবেদন প্রক্রিয়া সহজ হবে, কাগজপত্রের ঝামেলা কমবে এবং সেবাগ্রহীতাদের সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।

Logo