Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য জরুরি বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৩৬

বাহরাইনে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য জরুরি বার্তা

বাহরাইনে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি পরিস্থিতিতে সাইরেন ও সরকারি সতর্কবার্তা যেন সময়মতো মোবাইলে পৌঁছায়, সে জন্য সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে তাদের ফোনের সফটওয়্যার সর্বশেষ ভার্সনে আপডেট করার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে অনেক সময় জরুরি অ্যালার্ট সঠিকভাবে কাজ নাও করতে পারে বা বার্তা পেতে দেরি হতে পারে। তাই নাগরিক ও প্রবাসীদের দ্রুত ফোন আপডেট করে জরুরি সতর্কতা সেটিংস চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে জননিরাপত্তাকে আরো শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকার বলছে, জরুরি অবস্থায় কয়েক সেকেন্ডের সতর্কবার্তাও মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে তাদের মোবাইল ডিভাইস প্রস্তুত ও আপডেট রাখার অনুরোধ জানানো হয়েছে।

Logo