Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে লেবার ট্রান্সফার কর্মসূচিতে ব্যাপক সাড়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:৫৮

কুয়েতে লেবার ট্রান্সফার কর্মসূচিতে ব্যাপক সাড়া

কুয়েতে প্রবাসীদের জন্য চালু করা বিশেষ শ্রমিক স্থানান্তর বা লেবার ট্রান্সফার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (PAM) জানিয়েছে, মে মাসের শুরুতে কার্যকর হওয়া এই অস্থায়ী ব্যবস্থার আওতায় এখন পর্যন্ত ১৪ হাজার ৪৪০ জনের বেশি প্রবাসী কর্মী সুবিধা পেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন ও স্থানান্তর হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতে, যা কর্মসূচিটির প্রধান সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে। কুয়েত সরকার শ্রমবাজারের চাহিদা ও বিভিন্ন খাতের জনবল সংকট মোকাবিলার লক্ষ্য নিয়ে এই বিশেষ উদ্যোগ চালু করে, যার আওতায় নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশি শ্রমিকরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে অন্য খাতে স্থানান্তরের সুযোগ পাচ্ছেন। এই সুবিধা মূলত এসএমই, শিল্প, কৃষি, পশুপালন ও মৎস্য খাতের কর্মীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে কর্মী স্থানান্তরের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ শ্রমবাজারে ভারসাম্য বজায় রাখা, জনবলের ঘাটতি পূরণ এবং বিভিন্ন খাতের বাস্তব প্রয়োজন মেটাতে সহায়তা করছে। কর্মসূচিটি সাময়িক হলেও এটি প্রবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং কুয়েতের শ্রমবাজারে আরো নমনীয়তা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Logo