Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বাংলাদেশি মাদক পাচারকারী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:৫৬

কুয়েতে বাংলাদেশি মাদক পাচারকারী আটক

কুয়েতে মাদকবিরোধী অভিযানে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অপরাধ তদন্ত ও নজরদারির ভিত্তিতে পরিচালিত এক নিরাপত্তা অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে হেরোইন, হাশিশ এবং বিভিন্ন ধরনের মাদকজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি এসব মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। কুয়েতের ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানের পর তাকে আটক করা হয় এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে কুয়েতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে এবং বিভিন্ন জাতীয়তার বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Logo