Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভাড়াটিয়াদের জন্য সুখবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:৫৩

আমিরাতে ভাড়াটিয়াদের জন্য সুখবর

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ভাড়াটিয়াদের জন্য বড় স্বস্তির খবর এসেছে, কারণ আমিরাত সরকার সাময়িকভাবে সব ধরনের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সম্পত্তির ভাড়া বৃদ্ধি স্থগিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে বাড়িওয়ালারা চুক্তি নবায়নের সময় সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াতে পারতেন, এখন তা সাময়িকভাবে শূন্য শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ, নতুন নির্দেশনা কার্যকর থাকা পর্যন্ত কোনো ভাড়াটিয়ার চুক্তি নবায়নের সময় ভাড়া বাড়ানো যাবে না। শুধু তাই নয়, আগে ভাড়া দেওয়া হয়েছিল এমন কোনো ইউনিট নতুন ভাড়াটিয়ার কাছে ভাড়া দেওয়া হলেও আগের চুক্তির ভাড়ার হারই বহাল রাখতে হবে। আবুধাবি রিয়েল এস্টেট সেন্টারের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এই পদক্ষেপ হাজারো বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসবে, বিশেষ করে এমন সময়ে, যখন আবুধাবিতে ভাড়া গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে যেসব বাসিন্দা নতুন নিয়ম জারির ঠিক আগে চুক্তি নবায়ন করেছেন এবং ইতোমধ্যে ভাড়া বৃদ্ধি মেনে নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে কিনা, তা নিয়ে এখনো আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আবুধাবির রিয়েল এস্টেট বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভাড়াটিয়াদের ওপর বাড়তি আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo