সংযুক্ত আরব আমিরাতে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্প্রীতির চেতনাকে আরো শক্তিশালী করতে ‘আহদ ওয়া ওয়াদ’ নামে একটি নতুন জাতীয় উদ্যোগ চালু করা হয়েছে। যেখানে দেশের নাগরিক ও বাসিন্দাদের একটি ডিজিটাল অঙ্গীকারপত্রে স্বাক্ষর করার আহ্বান জানানো হচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠান Sandooq Al Watan, এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের ‘UAE Pledge and Commitment Certificate’ প্রদান করবে। এই অঙ্গীকারপত্রে অংশগ্রহণকারীরা সংযুক্ত আরব আমিরাতের প্রতি তাদের আনুগত্য, কৃতজ্ঞতা ও গভীর সম্পৃক্ততার প্রতিশ্রুতি প্রকাশ করবেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বের প্রতি সমর্থন জানাবেন। অঙ্গীকারপত্রে বলা হয়েছে, শেখ মোহাম্মদ দেশের মর্যাদা ও সম্মানের প্রতীক এবং তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী সিদ্ধান্ত ও জনগণের প্রতি নিবেদিত সেবার মাধ্যমে তিনি দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অগ্রগতি নিশ্চিত করে চলেছেন। একই সঙ্গে এতে দেশপ্রেমকে শুধু দায়িত্ব নয়, বরং একটি গৌরব ও সম্মানের বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। উদ্যোগটির মাধ্যমে নাগরিক ও বাসিন্দারা একসঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় মূল্যবোধ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই মূল্যবোধ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছেন।
আয়োজকদের মতে, এই কর্মসূচি সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বে ঐক্য, শান্তি ও সহাবস্থানের অনন্য উদাহরণ হিসেবে আরো প্রতিষ্ঠিত করবে এবং দেশের বিভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষকে একটি পরিবার ও একটি সমাজ হিসেবে জাতীয় নেতৃত্বের অধীনে একত্রিত করে উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির পথকে আরো সুদৃঢ় করবে। বর্তমানে হাজারো মানুষ এই উদ্যোগে অংশ নিচ্ছেন এবং এটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
logo-1-1740906910.png)