Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ জুন ২০২৬

বাহরাইনে ভারতীয় প্রবাসীর বিরাট টাকার লটারি জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:৫৫

বাহরাইনে ভারতীয় প্রবাসীর বিরাট টাকার লটারি জয়

বাহরাইন

বাহরাইনে ভারতীয় প্রবাসীর বিরাট টাকার লটারি জয়

বাহরাইনে বসবাসরত এক ভারতীয় প্রবাসী আবুধাবির বিগ টিকিট লটারি ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন। টাকায় যার মূল্য প্রায় ৬৬ কোটি টাকা। সেই ভারতীয় ২৮ মে টিকিটটি  কিনেছিলেন, যার ড্র হয় ৩ জুন। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, তিনি এই লটারিতে অংশ নিচ্ছিলেন প্রায় সাত বছর ধরে।যদিও তিনি এর আগে বন্ধুদের সাথে শেয়ারে টিকিট কিনেছেন, কিন্তু এবার তিনি সম্পূর্ণ একা টিকিট কিনে এই জ্যাকপট জিতেছেন। লাইভ ড্র চলাকালে উপস্থাপকরা তাকে ফোনে খবর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার ফোন বন্ধ থাকায় প্রথমে তাকে পাওয়া যায়নি, পরে যখন তিনি বিজয়ের খবর জানতে পারেন তখন তিনি সম্পূর্ণ অবাক হয়ে যান এবং তিনি তা প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে তিনি জানান, তিনি নম্বরগুলো র‍্যান্ডমভাবে বেছে নিয়েছিলেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এখনো তিনি ঠিক করেননি এই বিশাল অর্থ কীভাবে ব্যবহার করবেন। তবে পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ইসলামী নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে ইসলামী নববর্ষ উপলক্ষে ১৫ জুন, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন। এর ফলে অনেক কর্মী টানা তিন দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৮ হিজরি সনের সূচনা উপলক্ষে সোমবারকে আনুষ্ঠানিক ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে মঙ্গলবার ১৬ জুন থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ইসলামী নববর্ষ বা হিজরি  নববর্ষ মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ। এটি মহররম মাসের প্রথম দিনের মাধ্যমে নতুন হিজরি বছরের সূচনা নির্দেশ করে। প্রতি বছর চাঁদ দেখার ওপর ভিত্তি করে এর তারিখ নির্ধারিত হয়। নতুন ছুটির ঘোষণার ফলে ঈদুল আজহার ছুটির পর এটিই হবে আমিরাতের বাসিন্দাদের জন্য পরবর্তী সরকারি ছুটি। দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসকারী নাগরিক ও প্রবাসীরা এই দীর্ঘ সপ্তাহান্তকে কেন্দ্র করে ভ্রমণ, পারিবারিক আয়োজন এবং অবকাশ যাপনের পরিকল্পনা করছেন বলে ধারণা করা হচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী নববর্ষ উপলক্ষে ঘোষিত এই ছুটি দেশের সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি এবং সংশ্লিষ্ট কর্মীদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।


ওমান

ওমানে অভিনব উপায়ে গাড়ি চুরি, অভিযুক্ত আটক

ওমানে একটি সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়ার পর অন্যের গাড়ি চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজের গাড়ি চালানোর সময় একটি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তার গাড়িটি একাধিকবার উল্টে গেলেও তিনি প্রাণে বেঁচে যান। ঘটনার পর আশপাশের কয়েকজন মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের তথ্যমতে, সাহায্যের জন্য ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির গাড়ির চাবি সুযোগ বুঝে নিয়ে হাতিয়ে নেন সেই অভিযুক্ত এবং সেই গাড়ি নিয়েই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি বুঝতে পেরে গাড়ির মালিক দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর অন্যের সহায়তার সুযোগ নিয়ে গাড়ি চুরির ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo