Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২৩:৫৫

সৌদিতে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার শুরু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সরকারি কর্মব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। নগরজীবনের যানজট কমানো, কর্মীদের যাতায়াতে সুবিধা নিশ্চিত করা এবং সরকারি সেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ৫০টিরও বেশি সরকারি প্রতিষ্ঠানে ফ্লেক্সিবল কর্মঘণ্টা ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অফিসে উপস্থিতির সময় একক না রেখে বিভিন্ন সময়সূচিতে ভাগ করা হয়েছে। ফলে সব কর্মীকে একই সময়ে অফিসে আসতে বা অফিস ত্যাগ করতে হবে না। এতে করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। রিয়াদ রয়্যাল কমিশন জানিয়েছে, এই প্রকল্পটি রাজধানীর পরিবহন ও নগর উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদে নতুন সড়ক, গণপরিবহন ব্যবস্থা, মেট্রো প্রকল্প এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি কর্মঘণ্টা সংস্কারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং কর্মঘণ্টার নির্দিষ্ট সময়ে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দীর্ঘদিন ধরেই ট্রাফিক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। নতুন উদ্যোগের মাধ্যমে একই সময়ে বিপুলসংখ্যক কর্মীর সড়কে চলাচল কমিয়ে আনার চেষ্টা করা হবে।

Logo