কুয়েতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এক ফিলিপিনো। তাকে গ্রেপ্তার করেছে কুয়েতের পুলিশ। অভিযুক্ত ব্যক্তি রাজধানীর শাব এলাকায় অবস্থিত একটি এক্সচেঞ্জ শাখা থেকে প্রায় ২১ হাজার কুয়েতি দিনার লুট করে পালিয়ে গিয়েছিল। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, মুখোশ পরা এক ব্যক্তি আল মুজাইনি এক্সচেঞ্জের একটি শাখায় ঢুকে অস্ত্র দেখায়। এছাড়া তার কাছে পেট্রোলভর্তি সন্দেহজনক কন্টেইনারও ছিল।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ফিলিপিনো ব্যক্তি কর্মীদের ভয়ভীতি দেখায় এবং কয়েকজন কর্মচারীকে আঘাত করে। ঘটনার পর অপরাধ তদন্ত বিভাগের বিশেষ দল ব্যাপক অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে। বিভিন্ন নিরাপত্তা তথ্য ও প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
logo-1-1740906910.png)