Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২৩:৫১

বাহরাইনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জন আটক

বাহরাইনে জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হয়ে মাঠপর্যায়ের এজেন্ট হিসেবে কাজ করছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা বিশেষ করে তরুণদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। তাদের বিরুদ্ধে নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িত করার চেষ্টা এবং সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরির অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তারা গোপনে বিভিন্ন নেটওয়ার্ক গড়ে তুলে নিষিদ্ধ সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর নিরাপত্তা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য বিনষ্টের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

Logo