সংযুক্ত আরব আমিরাতে কর্মীদের সুরক্ষা দিতে ১৫ জুন থেকে দুপুরে খোলা আকাশের নিচে কাজের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে সরাসরি সূর্যের আলোতে এবং খোলা জায়গায় কর্মীরা কাজ করতে পারবে না। আমিরাতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
নিষেধাজ্ঞা চলাকালে কোম্পানিগুলোকে কর্মীদের জন্য ছায়াযুক্ত বিশ্রাম এলাকার পাশাপাশি ফ্যানের মতো শীতলীকরণ সরঞ্জাম, পর্যাপ্ত পানি এবং পানিশূন্যতা রোধক সামগ্রী সরবরাহ করতে হবে।
কারিগরি কারণে কাজ বন্ধ করা সম্ভব না হলে কিছু নির্দিষ্ট কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে অ্যাসফল্ট পাকা করা এবং কংক্রিট ঢালাইয়ের মতো কাজ, যা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিলম্বিত করা যায় না।
আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী সংস্থাগুলোকে জড়িত প্রত্যেক কর্মীর জন্য ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে এবং একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হলে এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম পর্যন্ত হতে পারে।
logo-1-1740906910.png)