Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ জুন ২০২৬

বাহরাইনে ১৫ জন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৬:২০

বাহরাইনে ১৫ জন আটক

বাহরাইন

বাহরাইনে ১৫ জন আটক

বাহরাইনে জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হয়ে মাঠপর্যায়ের এজেন্ট হিসেবে কাজ করছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা বিশেষ করে তরুণদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। তাদের বিরুদ্ধে নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িত করার চেষ্টা এবং সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরির অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তারা গোপনে বিভিন্ন নেটওয়ার্ক গড়ে তুলে নিষিদ্ধ সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর নিরাপত্তা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য বিনষ্টের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

কুয়েত

কুয়েতে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি আটক

কুয়েতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এক ফিলিপিনো। তাকে গ্রেপ্তার করেছে কুয়েতের পুলিশ। অভিযুক্ত ব্যক্তি রাজধানীর শাব এলাকায় অবস্থিত একটি এক্সচেঞ্জ শাখা থেকে প্রায় ২১ হাজার কুয়েতি দিনার লুট করে পালিয়ে গিয়েছিল। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, মুখোশ পরা এক ব্যক্তি আল মুজাইনি এক্সচেঞ্জের একটি শাখায় ঢুকে অস্ত্র দেখায়। এছাড়া তার কাছে পেট্রোলভর্তি সন্দেহজনক কন্টেইনারও ছিল। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ফিলিপিনো ব্যক্তি কর্মীদের ভয়ভীতি দেখায় এবং কয়েকজন কর্মচারীকে আঘাত করে। ঘটনার পর অপরাধ তদন্ত বিভাগের বিশেষ দল ব্যাপক অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে। বিভিন্ন নিরাপত্তা তথ্য ও প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

সৌদি আরব

সৌদিতে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার শুরু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সরকারি কর্মব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। নগরজীবনের যানজট কমানো, কর্মীদের যাতায়াতে সুবিধা নিশ্চিত করা এবং সরকারি সেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ৫০টিরও বেশি সরকারি প্রতিষ্ঠানে ফ্লেক্সিবল কর্মঘণ্টা ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অফিসে উপস্থিতির সময় একক না রেখে বিভিন্ন সময়সূচিতে ভাগ করা হয়েছে। ফলে সব কর্মীকে একই সময়ে অফিসে আসতে বা অফিস ত্যাগ করতে হবে না। এতে করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। রিয়াদ রয়্যাল কমিশন জানিয়েছে, এই প্রকল্পটি রাজধানীর পরিবহন ও নগর উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদে নতুন সড়ক, গণপরিবহন ব্যবস্থা, মেট্রো প্রকল্প এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি কর্মঘণ্টা সংস্কারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং কর্মঘণ্টার নির্দিষ্ট সময়ে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দীর্ঘদিন ধরেই ট্রাফিক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। নতুন উদ্যোগের মাধ্যমে একই সময়ে বিপুলসংখ্যক কর্মীর সড়কে চলাচল কমিয়ে আনার চেষ্টা করা হবে।

Logo