ইউএই লটারি: প্রথম ৩০ মিলিয়ন দিরহাম বিজয়ী নেপালি তৈয়ব খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:০৮
সংযুক্ত আরব আমিরাতের লটারি ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। প্রথমবারের মতো ৩০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন আবুধাবি প্রবাসী নেপালি নাগরিক তৈয়ব খান। ২ জুন ইউএই লটারি কর্তৃপক্ষ তার পূর্ণ পরিচয় প্রকাশ করে।
এর আগে শুধু ‘তৈয়ব খান’ নামে আংশিক পরিচয় প্রকাশ করা হয়েছিল। এতে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অবশেষে জানা গেল, সাতটি ভাগ্যবান নম্বর মিলিয়ে তৈয়ব খান হয়েছেন নতুন মাল্টি-মিলিয়নিয়ার।
২০২৫ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো ১০০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন ভারতীয় প্রবাসী অনিল কুমার। এরপর নতুন ফরম্যাটে গ্র্যান্ড প্রাইজ কমিয়ে ৩০ মিলিয়ন করা হয়। এবারের ড্র অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম দিনে, ২৭ এপ্রিল। একই সপ্তাহে আরো একজন ৫ মিলিয়ন দিরহাম বিজয়ী হন। ফলে বুধবারের ড্র এখন হয়ে উঠেছে সৌভাগ্যের প্রতীক।
তৈয়ব খান জানিয়েছেন, তিনি ড্র দেখছিলেন না। পরে ই-মেইলের মাধ্যমে খবর পান। তার ভাষায়, “আমি যেন আকাশে ভাসছি। অসাধারণ অনুভূতি।” তিনি আরো জানান, নম্বরগুলো তিনি এলোমেলোভাবে বেছে নিয়েছিলেন।
ইউএই লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাদের দ্বিতীয় গ্র্যান্ড প্রাইজ বিজয়ী। এর আগে দুইজন ৫ মিলিয়ন দিরহামের পুরস্কার পেয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, “আমরা নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সমাজকে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জয় আমাদের লাকি ডে ড্র-এর ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।”
লাকি ডে ড্র অনুষ্ঠিত হয় প্রতি বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে। প্রতিটি ড্র-তে থাকে ৩০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ, ৫ মিলিয়ন দিরহামের দ্বিতীয় পুরস্কার এবং তিনটি নিশ্চিত ৫০ হাজার দিরহামের লাকি চান্স পুরস্কার।
যদিও বিজয়ীর ছবি প্রকাশ করা হয়নি, শিগগিরই তার ভিডিও সাক্ষাৎকার নেওয়ার পর বিস্তারিত জানানো হবে। তৈয়ব খানের এই জয় শুধু তার জীবন বদলে দিয়েছে তা নয়, বরং প্রবাসী সমাজে নতুন আশার আলো জাগিয়েছে।
logo-1-1740906910.png)