উচ্চশিক্ষার খবর ৩ জুন ২০২৬
ইতালিতে উচ্চশিক্ষা, নতুন নির্দেশনা দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৬:৩০
ইতালিতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। নতুন নির্দেশনায় স্টুডেন্ট ভিসার আবেদন, ভাষাগত যোগ্যতা, স্পন্সর এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
নতুন নির্দেশনায় স্পন্সরশিপের ক্ষেত্রে বড় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে মূলত মা-বাবার আর্থিক গ্যারান্টি গ্রহণ করা হলেও এখন এর পরিধি বাড়ানো হয়েছে। মা-বাবার পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুফু, মামা, খালা এবং কাজিনরাও শিক্ষার্থীদের স্পন্সর হতে পারবেন। এতে করে শিক্ষার্থী সুযোগ বাড়ানো হয়েছে। এছাড়া ইতালিতে বসবাসরত আত্মীয়স্বজনের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, যারা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নিয়মিতভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টের তারিখও ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। ফলে শিক্ষার্থীদের আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। নির্দেশনা অনুযায়ী, ভাষাদক্ষতার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। তবে কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতার সত্যতা প্রমাণে সিআইএমইএ অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দিতে বলা হয়েছে।
ইতালি দূতাবাস আরো জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর ২০২৬।
logo-1-1740906910.png)