Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের বিমানবন্দরে সেলফি-টিকটকে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ২১:৪২

আমিরাতের বিমানবন্দরে সেলফি-টিকটকে নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ভ্রমণকারী যাত্রীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। বিমানবন্দর, রানওয়ে, নিরাপত্তা চৌকি কিংবা বিমান পরিচালনা সংক্রান্ত সংবেদনশীল এলাকায় সেলফি তোলা বা ভিডিও রিল তৈরি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারেন যাত্রীরা। এমনকি গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘নো-ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করারও সুযোগ রয়েছে।বিমান চলাচল বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য বিমানবন্দরের ভেতরে ছবি ও ভিডিও ধারণ করেন। তবে নিরাপত্তা সংক্রান্ত কিছু এলাকা, চেকপয়েন্ট, কর্মীদের কার্যক্রম, ককপিট, এয়ার ট্রাফিক কন্ট্রোল সুবিধা বা অন্যান্য সীমাবদ্ধ স্থানের ছবি বা ভিডিও ধারণ করা বিভিন্ন দেশের আইনে নিষিদ্ধ। এসব তথ্য অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ভারতগামী যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, বিমানবন্দরে কনটেন্ট তৈরির সময় স্থানীয় আইন ও বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রেই যাত্রীরা অজান্তে এমন স্থান বা কার্যক্রম ভিডিওতে ধারণ করেন, যা নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।

Logo