কুয়েতে কোরবানির ঈদের ছুটিতে জুয়া খেলার অভিযোগে ২০ জন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের তথ্যের ভিত্তিতে রাজধানীর জিলিব আল-শুইউখ এলাকায় একটি বাড়িতে জুয়া খেলার আয়োজন করা হচ্ছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০ জন প্রবাসীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রবাসীরা এশিয়ান বলা হলেও তারা কোন দেশের তা জানানো হয়নি।
গ্রেপ্তারের পর তাদের প্রশাসনিক বহিষ্কার বিভাগে পাঠানো হয়েছে এবং কুয়েত থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রশাসনিক বহিষ্কার বিভাগে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বায়োমেট্রিক ও আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এর ফলে তারা ভবিষ্যতে শুধু কুয়েতেই নয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্য কোনো দেশেও প্রবেশের অনুমতি পাবেন না।
logo-1-1740906910.png)