Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ২১:৩৮

ওমানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত


ওমানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, আল বাতিনাহ অঞ্চলের বারকা এলাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বর্তমানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ওমানের সিভিল এভিয়েশন অথরিটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, বারকার পাশাপাশি আল সুয়াইক এলাকায় ৪৮ দশমিক ৮ ডিগ্রি, ওয়াদি আল মাওয়িলে ৪৮ ডিগ্রি এবং সাহাম ও বিদবিদ এলাকায় ৪৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলেও তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। 

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের শুরুতেই এমন চরম তাপমাত্রা দেশটির বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। খোলা স্থানে কাজ করা শ্রমিক, নির্মাণকর্মী এবং বাইরে চলাচলকারী মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের অপ্রয়োজনে রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। গরমের মৌসুম শুরু হওয়ায় আগামী দিনগুলোতেও তীব্র গরম অব্যাহত থাকতে পারে।চলমান তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় ইতোমধ্যে ওমানে দুপুরে কর্মবিরতি কার্যকর হয়েছে।  

Logo