Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে চরম আবহাওয়া, সতর্ক থাকতে হবে প্রবাসীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ২১:৩৬

বাহরাইনে চরম আবহাওয়া, সতর্ক থাকতে হবে প্রবাসীদের

বাহরাইনে ‘আল বারাহ’ নামে পরিচিত শক্তিশালী মৌসুমি বাতাসের ফলে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া, ধুলাবালুময় পরিবেশ এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বাতাসের প্রভাবে দৃষ্টিসীমা কমে যেতে পারে এবং কিছু এলাকায় ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এই পরিবেশ থাকবে বেশ কিছু দিন। এমন আবহাওয়া কিছু মানুষের জন্য অসুবিধার কারণ হতে পারে। বিশেষত যাদের অ্যালার্জি আছে। তাই ধুলাবালুর কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করা এবং বাইরে বের হলে সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বাহরাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শক্তিশালী বাতাসের কারণে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার কারণে জেলেদের, নৌযান চালকদের এবং সমুদ্রে যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট নৌযানগুলোকে প্রয়োজন ছাড়া সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ও সতর্ক অবস্থায় থাকতে হবে। 

Logo