Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ঈদে দেশে ফিরছেন প্রবাসীরা, ব্যস্ত ট্রাভেল এজেন্সিগুলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩২

ঈদে দেশে ফিরছেন প্রবাসীরা, ব্যস্ত ট্রাভেল এজেন্সিগুলো

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসীরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে দেশে ফিরছেন। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ বিভিন্ন দেশে প্রবাসীরা প্রতিদিনই স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোতে ভিড় করছেন টিকিটের আশায়।

কাতারে বাংলাদেশি ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই ভিড় জমছে। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফেরার টিকিট হাতে পেয়ে প্রবাসীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক। এক প্রবাসী বলেন, “সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করব।”

বাংলাদেশ বিমানের কাতার অফিসের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন জানান, “প্রবাসীরা যেহেতু গত রোজার ঈদে যেতে পারেননি, এবার তারা বিশেষ আগ্রহ নিয়ে দেশে ফিরছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তাদের যাত্রা আনন্দমুখর হয়।”

শুধু কাতার নয়, সৌদি আরব ও দুবাইয়েও একই চিত্র দেখা যাচ্ছে। টিকিটের চাহিদা এত বেশি যে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে যাত্রীদের। তবুও দীর্ঘদিন পর দেশে ফেরার সুযোগ পেয়ে তারা খুশি।

সৌদি আরবের রিয়াদে এক প্রবাসী জানান, “টিকিটের দাম অনেক বেশি, কিন্তু ঈদের সময় পরিবারের সঙ্গে থাকার আনন্দের তুলনায় তা কিছুই নয়।” দুবাইয়ের প্রবাসীরাও একই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোও যাত্রীদের ঈদযাত্রাকে আনন্দমুখর করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের জন্য থাকছে উন্নত খাবার ও উপহার। এছাড়া চাহিদা অনুযায়ী অতিরিক্ত ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে।

Logo