বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যোগসাজশ এবং সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি আরো দুইজনকে দেওয়া হয়েছে তিন বছরের জেল। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বাহরাইনের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনার ছবি, ভিডিও ও গোপন তথ্য সংগ্রহ করে বিদেশে পাঠাত এবং এসব কার্যক্রম পরিচালনায় তাদের সঙ্গে ইরানের বাহিনীর সাথে যোগাযোগ ছিল বলে দাবি করেছে প্রসিকিউশন। কর্তৃপক্ষ জানিয়েছে, এক পলাতক সন্দেহভাজন ব্যক্তি বাহরাইনের ভেতরে কয়েকজনকে নিয়োগ দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা নজরদারি করাত, এমনকি হোটেল ও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে গোপনে পর্যবেক্ষণ চালানো হতো, যাতে নিরাপত্তা বাহিনীর সন্দেহ এড়ানো যায়। বাহরাইন কর্তৃপক্ষ বলছে, দেশটির জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা “জিরো টলারেন্স” নীতিতে চলছে।
logo-1-1740906910.png)