Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির মদিনায় রওজা শরিফে জিয়ারতের নতুন সময়সূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৫:০৯

সৌদির মদিনায় রওজা শরিফে জিয়ারতের নতুন সময়সূচি

হজ মৌসুমকে কেন্দ্র করে মদিনায় নবীজির পবিত্র রওজা শরিফ পরিদর্শনের সময়সূচি নতুন করে ঘোষণা করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি গেজেট ও সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এবার “Nusuk” অ্যাপে আগে বুকিং করতে হবে। যাতে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপদভাবে জিয়ারত নিশ্চিত করা যায়। পুরুষদের জন্য দৈনিক ভিজিটের সময় নির্ধারণ করা হয়েছে রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং আবার দুপুর ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত। শুক্রবার পুরুষদের জন্য অতিরিক্ত একটি সময় রাখা হয়েছে সকাল ৯টা থেকে জুমার আগ পর্যন্ত এবং এরপর জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

অন্যদিকে নারীদের জন্য রাওদাহে প্রবেশের সময়, ফজরের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং আবার এশার পর থেকে রাত ২টা পর্যন্ত। শুক্রবারে নারীদের সকালভাগের সময় কিছুটা কমিয়ে ফজরের পর থেকে সকাল ৯টা পর্যন্ত রাখা হয়েছে, তবে রাতের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এই ব্যবস্থা হজ মৌসুমে বিপুল সংখ্যক হাজি ও দর্শনার্থীর চাপ সামলাতে নেওয়া হয়েছে। 

Logo