বাহরাইন সরকার ব্যক্তিগত ও হালকা গতির যানবাহন ব্যবহারে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে নতুন ট্রাফিক বিধিমালা চালু করেছে। নতুন নিয়মে যানবাহনের সর্বোচ্চ গতিসীমাও নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ফুটপাত, প্রধান সড়কের কিছু অংশ এবং নির্দিষ্ট নিষিদ্ধ এলাকায় এসব যানবাহনের ব্যবহার সীমিত করা হয়েছে, যাতে পথচারী ও অন্যান্য যানবাহনের নিরাপত্তা নিশ্চিত থাকে। পাশাপাশি ট্রাফিক কর্তৃপক্ষকে কঠোর প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন হলে সংশ্লিষ্ট ই-স্কুটার, ই-বাইক বা অফ-রোড যানবাহন জব্দ করার ক্ষমতাও থাকবে। সরকারি সূত্র অনুযায়ী, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দ্রুত বাড়তে থাকা ইলেকট্রিক মাইক্রো-মোবিলিটি যানবাহনের ব্যবহারকে একটি কাঠামোর মধ্যে আনা এবং সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা কমানো।
logo-1-1740906910.png)