Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বিমানে পাওয়ার ব্যাংক নিয়ে নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ২১:১৩

সৌদিতে বিমানে পাওয়ার ব্যাংক নিয়ে নতুন নির্দেশনা

সৌদি আরবে বিমানযাত্রার সময় যাত্রীদের পোর্টেবল পাওয়ার ব্যাংক বা পোর্টেবল চার্জার পরিবহন নিয়ে বড় পরিবর্তন এসেছে। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন নতুন নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে যাত্রীরা ফ্লাইটে সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক সঙ্গে নিতে পারবে এবং সেগুলো অবশ্যই হ্যান্ড লাগেজে রাখতে হবে, কোনো অবস্থাতেই চেক-ইন ব্যাগেজে রাখা যাবে না। কারণ লিথিয়াম ব্যাটারি হোল্ড কার্গোতে আগুন লাগার ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, ফ্লাইটের ভেতরে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল বা অন্য কোনো ডিভাইস চার্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, এমনকি নিজ পাওয়ার ব্যাংকও বিমানের ভেতরে চার্জ দেওয়া যাবে না।

এটি মূলত নিরাপত্তা ঝুঁকি কমাতে নেওয়া কঠোর পদক্ষেপ। নিয়ম অনুযায়ী ১০০ ওয়াট-আওয়ারের নিচের পাওয়ার ব্যাংক সাধারণভাবে অনুমোদিত। তবে ১০০ থেকে ১৬০ ওয়াট-আওয়ার ক্ষমতার ডিভাইস নিতে হলে অবশ্যই এয়ারলাইনের আগাম অনুমতি নিতে হবে। আর ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার কোনো পাওয়ার ব্যাংক ফ্লাইটে বহন করা যাবে না। কর্তৃপক্ষ বলছে, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের গাইডলাইন অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে লিথিয়াম ব্যাটারি সম্পর্কিত আগুন ও ধোঁয়ার ঘটনা বেড়ে গেছে, যা বিমানের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। 

Logo