Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের আমিরকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ২০:১২

কুয়েতের আমিরকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে কুয়েতের আমিরকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়েতের আমিরের হয়ে সেই বার্তা গ্রহণ করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমেদ আল সাবাহ।

২৪ মে সেই বার্তা পৌঁছে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

এ সময় বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে তারা আলোচনা করেন।

তাছাড়া দুই দেশের মধ্যে নতুন সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন।তাদের আলোচনায় উঠে আসে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলিও।

Logo