Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্পে অভিনেত্রী নুসরাত ফারিয়া

দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্পে অভিনেত্রী নুসরাত ফারিয়া

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্প এলাকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ডকুমেন্টেশন সেবা কেন্দ্র “গুড লাইফ ডকুমেন্টেশন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বাংলাদেশি কয়েকজন প্রবাসী উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠিত এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 

জানা যায়, আলকুজ লেবার ক্যাম্প এলাকায় প্রায় তিন লাখ শ্রমিক বসবাস করেন। এতদিন ভিসা প্রসেসিং, আইডি কার্ড নবায়ন, লেবার কার্ড নবায়ন, মেডিকেল ফিটনেসসহ বিভিন্ন নথি সংক্রান্ত সেবা নিতে তাদের দেরা কিংবা বার দুবাইয়ে যেতে হতো। এতে সময় ও অর্থ-দুইই বেশি ব্যয় হতো।

প্রবাসীদের এই ভোগান্তি কমাতে সরাসরি লেবার ক্যাম্প এলাকায় চালু করা হয়েছে “গুড লাইফ ডকুমেন্টেশন” সেবা কেন্দ্র। ফলে এখন শ্রমিকরা হাতের নাগালেই প্রয়োজনীয় ডকুমেন্টেশন সেবা সহজে গ্রহণ করতে পারবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, লেবার ক্যাম্পের শ্রমিকদের জন্য এই সেবা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও স্বস্তিদায়ক করবে।

গুড লাইফ ডকুমেন্টেশনের চেয়ারম্যান মোজাম্মেল সরকার বলেন, আগে শ্রমিকদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে গিয়ে বিভিন্ন সেবা নিতে হতো। এখন এই কেন্দ্র তাদের জন্য স্বস্তির জায়গা হয়ে উঠবে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন ধরে ভিসা, আইডি কার্ড ও লেবার কার্ড নবায়নের মতো জরুরি কাজের জন্য দূর-দূরান্তে যেতে হতো। নতুন এই সেবা কেন্দ্র চালুর ফলে তারা দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা করছেন।

অনুষ্ঠানে নুসরাত ফারিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় প্রবাসীরা বিশেষভাবে ভিসা বন্ধের বিষয়টি তুলে ধরে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গুড লাইফ ডকুমেন্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ  সবুজ মিয়া, মোহাম্মদ আমজাদ হোসেন, মাইনুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের সিইও রিয়াজুল ইসলাম ফিহান, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. মাইনুদ্দিনসহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

Logo