সৌদির মসজিদুল হারামে হাজিদের পথের খোঁজ দিতে এবার চালু করা হয়েছে অত্যাধুনিক জিওগ্রাফিক কোডিং সিস্টেম। সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের ভেতরের প্রতিটি স্তম্ভ বা কলামের জন্য বিশেষ ডিজিটাল কোড নির্ধারণ করা হয়েছে, যাতে হাজি ও ওমরাহ পালনকারীরা সহজে নিজেদের অবস্থান শনাক্ত করতে পারেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কেউ হারিয়ে গেলে বা নির্দিষ্ট জায়গা খুঁজতে চাইলে শুধু কলামের কোড জানালেই দ্রুত অবস্থান নির্ণয় করা সম্ভব হবে।
কর্তৃপক্ষ বলছে, হজ মৌসুমে মসজিদুল হারামে বিপুল জনসমাগমের কারণে অনেক হাজি পথ হারিয়ে ফেলেন বা সঙ্গীদের খুঁজে পেতে সমস্যায় পড়েন। সেই ভোগান্তি কমাতেই এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি কলামে আলাদা নম্বর ও ডিজিটাল নির্দেশনা যুক্ত করা হয়েছে, যা মোবাইল অ্যাপ ও স্মার্ট নেভিগেশন সিস্টেমের সঙ্গেও সমন্বয় করা হবে। ফলে হাজিরা সহজেই নিজেদের অবস্থান পরিবার বা গাইডদের জানাতে পারবেন।
logo-1-1740906910.png)