আমিরাতে বাংলাদেশি ম্যানেজারের শাস্তি কমাল দেশটির আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:২৮
দুবাইয়ে এক বাংলাদেশি কোম্পানির ম্যানেজারকে ঘিরে আলোচিত শ্রম আইন মামলায় রায় দিয়েছে আপিল আদালত। শুরুতে যেখানে তার বিরুদ্ধে ১২ লাখ দিরহামের বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল, আপিলের পর সেই জরিমানা কমিয়ে মাত্র ৬০ হাজার দিরহাম নির্ধারণ করেছে দুবাই কোর্ট অব আপিল।
ঘটনাটি ঘিরে প্রবাসী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, দুবাইভিত্তিক একটি টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৬০ বছর বয়সী বাংলাদেশি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিলেও তার অধীনে থাকা ১২ জন শ্রমিকের বৈধ কাগজপত্র ও আইনি অবস্থার সমাধান করেননি।
আর সেই অভিযোগের ভিত্তিতে প্রথম আদালত প্রতিটি শ্রমিকের জন্য এক লাখ দিরহাম করে মোট ১২ লাখ দিরহাম জরিমানা করে, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ১ লাখ টাকা। পরে অভিযুক্ত ম্যানেজার আপিল করলে মামলায় নতুন মোড় আসে।
তার আইনজীবী আদালতে দাবি করেন, কোম্পানিটি আসলে বন্ধ হয়নি এবং শ্রম পরিদর্শকরা ভুল ধারণার ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছেন। আদালতে প্রমাণ দেখানো হয়, শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করা হচ্ছিল এবং কোনো শ্রমিকই বেতন বকেয়া বা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করেননি।
সবকিছু পর্যালোচনা করে দুবাই কোর্ট অব আপিল আগের রায় বহাল রাখলেও শাস্তি অনেক কমিয়ে দেয়। এই রায়কে প্রবাসী ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
logo-1-1740906910.png)