আমিরাতে বৈরি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সপ্তাহের মাঝামাঝি থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ধূলিঝড়, শক্তিশালী বাতাস এবং সমুদ্র উত্তাল থাকতে পারে।
বিশেষ করে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে অনেক এলাকায় ধুলাবালি ছড়িয়ে দৃষ্টিসীমা কমে যেতে পারে।
২০ ও ২১ মেতে ধূলিঝড়ের প্রবণতা আরও বাড়তে পারে,সেই সাথে কিছু এলাকায় বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ধুলোময় আকাশ ও ঝোড়ো বাতাসের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষ গাড়িচালকদের ধীরে চলাচল, বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং সমুদ্রসীমায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ২২ মে থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
logo-1-1740906910.png)