পবিত্র হজ সামনে রেখে সৌদি আরবে ১ কোটি ১০ লাখ লিনিয়ার মিটারেরও বেশি সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজ মৌসুমে লাখো হাজির নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ১ কোটি ১০ লাখ লিনিয়ার মিটারেরও বেশি সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।
এছাড়া প্রায় ৭ কোটি ৪০ লাখ বর্গমিটার সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। পবিত্র শহর মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফার বিভিন্ন এলাকায় যানজট কমানো এবং হাজিদের চলাচল সহজ করতে ১২ লাখ বর্গমিটারের বেশি এলাকায় পিচ ঢালাই করা হয়েছে।
পাশাপাশি ১২৩টি সেতু এবং ৪৪টি যানবাহন ও পথচারী টানেলের উন্নয়ন করা হয়েছে। সৌদি সরকার বলছে, হজের সময় লাখ লাখ হাজির নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাই এবার প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিক অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উন্নত সড়ক ব্যবস্থা হাজিদের যাতায়াত আরো দ্রুত ও নিরাপদ করবে। একই সঙ্গে দুর্ঘটনা ও ভিড়ের চাপও কমাবে। এদিকে, পবিত্র স্থানগুলোর আশপাশে পরিচ্ছন্নতা, আলো, দিকনির্দেশনা সাইনবোর্ড এবং জরুরি সেবার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।
logo-1-1740906910.png)