Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন দেশের প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ২০:২২

কুয়েতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন দেশের প্রবাসী আটক

কুয়েতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন দেশের ১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুইজন বাংলাদেশি, দুই কুয়েতি, একজন মিসরীয়, একজন ভারতীয়, দুই নেপালি এবং কয়েকজন বেদুইন পরিচয়ধারী ব্যক্তি।

আটক বাংলাদেশিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে পরিচালিত ধারাবাহিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে।

কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তারা মাদক ব্যবসা ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এর আগে দেশটিতে একাধিক বড় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। 

বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়। নিরাপত্তা বাহিনী বলছে, আন্তর্জাতিক মাদক চক্র এখন বিভিন্ন উপায়ে উপসাগরীয় দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে, তাই সীমান্ত, বিমানবন্দর ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। 

Logo