Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরানকে ঘায়েল করতে আবারো যুদ্ধ প্রস্তুতি ইসরায়েল-আমেরিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:০৪

ইরানকে ঘায়েল করতে আবারো যুদ্ধ প্রস্তুতি ইসরায়েল-আমেরিকার

বন্ধ হয়ে থাকা ইরান-আমেরিকা শান্তি আলোচনার মাঝে কীসের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-মার্কিন বাহিনী? তবে কী আবারো সংঘাত আসছে মধ্যপ্রাচ্যে? বিশ্ব গণমাধ্যমের খবর, আমেরিকা-ইসরায়েল মিলে আবারো ইরানকে তছনছ করার প্রস্তুতি নিচ্ছে। বিপরীতে ইরানও কী বসে আছে? 

কিন্তু নতুন করে ইরান-আমেরিকা-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়লে কেমন হতে পারে তার চেহারা? বা কত দিন চলতে পারে সেই সংঘাত? 

টাইমস অব ইসরায়েল খবর ছেপেছে সপ্তাহখানেকের মধ্যেই তুমুল সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইরান-আমেরিকা-ইসরায়েল। সেই সংঘাত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে রিপোর্টে। 

অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের শক্তিশালী হামলা করতে জোর প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল-মার্কিন বাহিনী। আর সেটা হতে পারে এক সপ্তাহের মধ্যেই।

নতুন করে সেই যুদ্ধের সংক্ষিপ্ত পরিকল্পনাও প্রকাশ হয়েছে নিউ ইয়র্ক টাইমস। তাতে আশঙ্কা করা হয়েছে, সংঘাতের শুরুতে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে তীব্র হামলা করতে পারে আমেরিকা, দখলে নিতে পারে ইরানের খার্গ দ্বীপ, স্থল অভিযান চালিয়ে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে নিতে পারে আমেরিকা। আর তা করতে গিয়ে ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো অভিযানও চালাতে হতে পারে মার্কিনিদের।সে কারণে হাজার হাজার সেনা নামানোর প্রস্তুতি মাথায় রাখছে ট্রাম্পের দেশ। হামলা চালাতে পারে ইরানের ফর্ডো ও নাতাঞ্জ পরমাণু কেন্দ্রেও। 

আমেরিকা মনে করছে, ইরান যে ৪৪০ কেজির ইউরেনিয়ামের ৬০ শতাংশ সমৃদ্ধ করেছে, তা দিয়ে তারা সহজেই ১০টি পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে। তবে ইরান মাটির নিচে কোথায় এই ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে, তা বের করাই হবে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, বসে নেই ইরানও। সংঘাত আবার শুরু হতে পারে জেনেই সর্বপ্রস্তুতি নিচ্ছে দেশটি। ইরানের সরকারি টেলিভিশনে দেখানো হচ্ছে কীভাবে চালাতে হয় অস্ত্রশস্ত্র। যুদ্ধ শুরু হলে তাতে নাগরিকদের জয়েন করার আহ্বান জানানো হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশনে। তাতে একটি বিষয় আন্দাজ করা যায়, যুদ্ধের প্রস্তুতিতে এবার সাধারণ মানুষকেও যুক্ত করেছে ইরান। চলছে নানামুখী মহড়া। ইরানের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র এখনো অক্ষত।৩৩টির মধ্যে ৩০ ক্ষেপণাস্ত্র ঘাঁটিও পুনরুদ্ধার করতে পেরেছে ইরান।

এমন বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই আবারো ইরান আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি কূটনীতি আর আলাপ-আলোচনার পথ পরিহার করে, যুদ্ধের প্রস্তুতিই নেয়, তাহলে তাদের পরাজয়ের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকা উচিত।

Logo