বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিতে চায় দুবাইয়ের কোম্পানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৫২
দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে নিতে চায় প্রায় ৬ হাজার ড্রাইভার। ১৭ মে কোম্পানিটির একটি প্রতিনিধি দল ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই প্রস্তাব দিয়েছে।
প্রতিনিধি দলটি জানিয়েছে, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি।
বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সাথে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা উল্লেখ করেন।
প্রতিনিধি দলটি আরো জানায়, ১৮ মে থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এই দফায় নতুন করে আরো ১ হাজার ৫০০ ড্রাইভারসহ এ বছর ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে তারা আগ্রহী।
বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। প্রবাসী কল্যাণমন্ত্রী অনুরোধ করেছেন, ট্রেইনিং পিরিয়ডে এসব ড্রাইভারদের যেন বেতন-ভাতা দেওয়া হয়। চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো 'হোয়াইট কলার' বা পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।
logo-1-1740906910.png)