Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা

বাহরাইনে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৪৬

বাহরাইনে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি

মধ্যপ্রাচ্যে আবারাে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আর সেই আশঙ্কাকে সামনে রেখে বাহরাইনে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি ঘোষণা করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনের সশস্ত্র বাহিনী দেশজুড়ে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি ঘোষণা করেছে।

বাহরাইন ডিফেন্স ফোর্সের জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বাহিনীর সব শাখা ও ইউনিট বর্তমানে সর্বোচ্চ সতর্কতা এবং পূর্ণ প্রতিরক্ষামূলক প্রস্তুতির মধ্যে রয়েছে। তবে ঠিক কী কারণে এমন সর্বোচ্চ সামরিক প্রস্তুতি তার কারণ জানা যায়নি। 

তবে বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশটির জাতীয় অর্জন সুরক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সামরিক বাহিনীর সদস্যরা যে উচ্চমানের যুদ্ধ প্রস্তুতি ও সতর্কতা প্রদর্শন করছেন, তাতে দেশটি গর্বিত।

একই সঙ্গে দেশটির সাধারণ জনগণ ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, নতুন করে কোনো হামলার ফলে পড়ে থাকা সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ করা বা কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ছবি তোলা বা ভিডিও করা থেকে দূরে থাকতে হবে প্রবাসী, নাগরিক ও বাসিন্দাদের।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর থেকেই ইরানের ওপর মার্কিন হামলার বিষয়ে আশঙ্কা জানানো হচ্ছিল বিশ্বের নানা গণমাধ্যমে। আর সেই আশঙ্কার মধ্যেই বাহরাইনে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির ঘোষণা এলো।

Logo