Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে বাড়ছে সিনেমা হলের সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৩১

সৌদি আরবে বাড়ছে সিনেমা হলের সংখ্যা

প্রায় তিন যুগ বন্ধ থাকার পর চার বছর আগে আবারো সৌদি আরবে সিনেমা প্রদর্শনী শুরু হয়। শুরু থেকেই কিছু নিয়ম মানতে হয়। যেমন- যৌনতা বা সমকামিতা স্পর্শ করে এমন দৃশ্য থাকলে সেই সিনেমা মুক্তি দেওয়া হয় না। তবুও সিনেমা প্রদর্শনী চালুর পর থেকে দেশটির বিনোদন বাজার দ্রুত বড় হচ্ছে।

বর্তমানে সৌদি আরবে মোট ১৫৪টি সিনেমা হল চালু রয়েছে। এসব হলে প্রায় ৫০০ স্ক্রিনে নিয়মিত সিনেমা প্রদর্শনী হয়। গবেষণা সংস্থা ওমদিয়ার তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী বছরে সিনেমা মুক্তি দিয়ে দেশটি আয় করেছে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৩ হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

ওমদিয়ার গবেষণায় দেখা যায়, ২০২০ সালে সৌদি সিনেমার বাজার থেকে আয় ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তা বেড়ে ২০২১ সালে দাঁড়িয়েছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ আয় বেড়েছে তিন গুণ।

গবেষণা সংস্থাটি বলছে, যদি এভাবে সৌদি আরবে সিনেমার বাজার বাড়তে থাকে, তাহলে ২০২৫ সালের মধ্যে দেশটি বিশ্বের দশম বৃহত্তম সিনেমার বাজারে পরিণত হবে। পশ্চিম এশিয়ার দেশগুলোর সিনেমা মুক্তির ক্ষেত্রে সৌদি আরব এখন এগিয়ে রয়েছে।

শুধু সিনেমাই নয়, বর্তমানে দেশটিতে নাচের অনুষ্ঠানও নিয়মিত হচ্ছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সৌদি আরবের বিনোদন খাত নতুনভাবে গড়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের বড় প্রতিফলন।

Logo