হাজিদের সেবায় প্রস্তুত ৩৩ হাজার বাস ও ৫ হাজার ট্যাক্সি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:১২
সৌদি আরবের পরিবহন সাধারণ কর্তৃপক্ষ (টিজিএ) জানিয়েছে, হজ মৌসুম ২০২৬-এ হাজিদের সেবায় ৩৩ হাজারেরও বেশি বাস এবং ৫ হাজার ট্যাক্সি প্রস্তুত রাখা হয়েছে। হাজিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং পরিবহন সেবার দক্ষতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টিজিএ বলেছে, হাজিদের চলাচলের প্রতিটি ধাপে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অনুমোদিত ভাড়ায় বিভিন্ন ধরনের পরিবহন সেবা দেওয়া হবে, যা নিয়ন্ত্রক ও তদারকি সংস্থার শর্ত অনুযায়ী পরিচালিত হবে। এতে সেবার মান বজায় থাকবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের লক্ষ্য হলো হাজিদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। এজন্য মক্কার পবিত্র স্থানগুলো এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে সহজ চলাচল নিশ্চিত করা হবে। বাস ও ট্যাক্সি ছাড়াও অন্যান্য পরিবহন ব্যবস্থাও হাজিদের সুবিধার্থে প্রস্তুত রাখা হয়েছে।
টিজিএর পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিবহন সেবার প্রস্তুতি ও কার্যকারিতা বাড়াতে সমন্বিত কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে রয়েছে অপারেশনাল পরিকল্পনা, নিয়ন্ত্রক কাঠামো এবং সেবার মান বজায় রাখার জন্য কঠোর তদারকি।
logo-1-1740906910.png)