ওমানে গ্রীষ্ম না আসতেই তুলনামূলক বেশি তাপমাত্রা রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৫:৩৪
ওমানে এবার গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই ভয়াবহ তাপদাহ দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ইতোমধ্যেই ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সরকারি আবহাওয়া তথ্য অনুযায়ী, সাহাম এলাকায় সর্বোচ্চ ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বর্তমান স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অনেক বেশি।এছাড়া সামাইল ও ফাহুদে ৪৩ দশমিক ৯, দিমা ওয়াত্তাইনে ৪৩ দশমিক ৬ এবং আল রুস্তাক ও মুকশিনে ৪৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।
ওমানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, গ্রীষ্মের চূড়ান্ত সময় এখনো আসেনি, কিন্তু তার আগেই দেশের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির অনেক ওপরে উঠে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমি অঞ্চল ও শুষ্ক আবহাওয়ার কারণে তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরো কঠিন হতে পারে।
এদিকে প্রচণ্ড গরমের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নির্মাণশ্রমিক, বাইরের কাজ করা মানুষ এবং বৃদ্ধদের বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাই প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)