কুয়েতে বিমানে ভ্রমণকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, অনুমোদনহীন এয়ারলাইন্সের সঙ্গে টিকিট বুকিং বা লেনদেন না করতে। কারণ এতে যাত্রীরা বড় ধরনের প্রতারণা বা জটিলতার মুখে পড়তে পারেন। সরকারি সংবাদ সংস্থা KUNA-র বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে শুধু কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজই কুয়েত থেকে বৈধভাবে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। অন্য যেসব এয়ারলাইন্স এখনো প্রয়োজনীয় অনুমোদন নেয়নি, তাদের সঙ্গে টিকিট বুকিং করলে যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে।
কুয়েতের সিভিল এভিয়েশন বিভাগের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি জানিয়েছেন, কেউ যদি ইতোমধ্যে অননুমোদিত এয়ারলাইন্সের সঙ্গে বুকিং করে থাকেন, তাহলে তারা সরকারের "সাহেল" অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। এরপর সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ বলছে, এই অ্যাপ যাত্রীদের অভিযোগ গ্রহণ, তদন্ত এবং দ্রুত সমাধানের জন্য সরকারি অফিসিয়াল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
অপারেশন নিয়ে উদ্বেগ বাড়ায় কর্তৃপক্ষ এখন অফিসিয়াল ও অনুমোদিত এয়ারলাইন্স ব্যবহারের ওপর জোর দিচ্ছে।
logo-1-1740906910.png)