Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে পথচারীদের জন্য আরো কঠিন হলো ট্রাফিক আইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১৬:২২

কুয়েতে পথচারীদের জন্য আরো কঠিন হলো ট্রাফিক আইন

কুয়েতে পথচারীদের জন্য আরো কঠোর হচ্ছে ট্রাফিক আইন।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিল যত্রতত্র রাস্তা পারাপারের অভিযোগে প্রায় ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, অনেক মানুষ এখনো নির্ধারিত পেডেস্ট্রিয়ান লেন ব্যবহার না করে ব্যস্ত সড়ক পার হচ্ছেন, যা ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। আর তাই “Cross Safely” স্লোগানে শুরু হওয়া জিসিসি ট্রাফিক সপ্তাহের অংশ হিসেবে নতুন করে সচেতনতা ও কড়াকড়ি বাড়ানো হয়েছে। 

কুয়েত ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, যারা নির্ধারিত ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হবেন, তাদের তাৎক্ষণিকভাবে ২০ কুয়েতি দিনার জরিমানা করা হতে পারে। আর যদি মামলা আদালতে যায়, তাহলে জরিমানার পরিমাণ বেড়ে ৪৫ থেকে ৭৫ দিনার পর্যন্ত হতে পারে। কর্তৃপক্ষ আরো বলছে, শুধু চালকদের না, পথচারীদের জন্যও ট্রাফিক আইন মেনে চলা বাধ্যতামূলক। কারণ সড়ক নিরাপত্তা সবার সম্মিলিত দায়িত্ব।

কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হওয়া, ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করা এবং দ্রুতগতির সড়কে হঠাৎ দৌড়ে পার হওয়ার মতো ঘটনাগুলোই সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এখন থেকে বিভিন্ন এলাকায় নজরদারি আরো বাড়ানো হবে এবং নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকতে হবে, যাতে করে তাদের জরিমানার সম্মুখীন না হতে হয়।

Logo