Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির মক্কায় কাগজপত্র জালিয়াতি, পাকিস্তান ও আফগান নাগরিক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৪৬

সৌদির মক্কায় কাগজপত্র জালিয়াতি, পাকিস্তান ও আফগান নাগরিক আটক

সৌদি আরবের মক্কায় পবিত্র হজকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগে ১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।আটককৃতরা পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। অভিযুক্তরা অবৈধভাবে নকল ইকামা, নুসুক কার্ড এবং হজের জন্য ব্যবহৃত বিশেষ রিস্টব্যান্ড তৈরি ও সরবরাহ করছিল বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কার পুলিশ জানিয়েছে, গোপন তথ্য ও নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, হজের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের জাল কাগজপত্র, ভুয়া পরিচয়পত্র বা অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বিশেষ করে নুসুক কার্ড ও হজ রিস্টব্যান্ড হজযাত্রীদের পরিচয় ও অনুমোদন যাচাইয়ের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এগুলো জাল করা বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নাগরিক ও প্রবাসীদের হজ সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে এবং কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের তথ্য পেলে দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে। হজ মৌসুম সামনে রেখে মক্কা ও আশপাশের এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

Logo