Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বেপরোয়া গাড়ি ড্রাইভিং: আটক চালক, জব্দ গাড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৪২

বাহরাইনে বেপরোয়া গাড়ি ড্রাইভিং: আটক চালক, জব্দ গাড়ি

বাহরাইনে ট্রাফিক আইন অমান্যপাবলিক অর্ডার না মানা  জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজন চালককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়িগুলো ৬০ দিনের জন্য জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছেঅভিযুক্ত চালকরা বেপরোয়া ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালিয়ে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছিল, যা নাগরিক প্রবাসীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাদের শনাক্ত করে আটক করে এবং সংশ্লিষ্ট যানবাহন জব্দ করে। 

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি জননিরাপত্তা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে। সড়কে চলাচল গাড়ি ড্রাইভিংয়ে সময় সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।

Logo