সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী হজ বিধিমালা লঙ্ঘনের দায়ে মক্কায় ১০ জন প্রবাসীকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে সুদান, মিশর ও ইয়েমেনের নাগরিক রয়েছেন।
নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশ এবং সেখানে অবস্থান করার চেষ্টা করার অভিযোগে তাঁদের আটক করা হয়। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাবলিক সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমে নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা মেনে চলতে হবে। এ বিষয়ে সৌদি নাগরিক ও প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ডিরেক্টরেট স্পষ্টভাবে জানিয়েছে, হজ বিধিমালা লঙ্ঘনকারীদের কঠোর আইনগত শাস্তির মুখোমুখি হতে হবে। হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সৌদি সরকার বারবার সতর্ক করেছে, বৈধ পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। এ ধরনের প্রচেষ্টা শুধু আইন ভঙ্গ নয়, হাজিদের নিরাপত্তার জন্যও হুমকি। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)