সংযুক্ত আরব আমিরাতে বৈরি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির সেন্টার ফর মেটেরিওলজি।পূর্বাভাসে বলা হয়েছে,৬ মে থেকে দেশজুড়ে একটি শক্তিশালী ধূলিঝড় বা ডাস্ট ওয়েভ আঘাত হানতে পারে, যা পুরো সপ্তাহজুড়ে চলমান থাকবে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,এই সময় জোরালো বাতাস বইবে,যা মরুভূমির ধুলা উড়িয়ে এনে আকাশকে ধোঁয়াটে করে তুলবে।
ফলে অনেক এলাকায় আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন এবং দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।বিশেষ করে রাস্তা ও হাইওয়েতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, কারণ ধুলার কারণে সামনে দেখা কঠিন হয়ে যেতে পারে।
এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে যা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। গরম ও শুষ্ক আবহাওয়া আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের প্রভাবে তৈরি হওয়া শক্তিশালী বাতাসই এই ধূলিঝড়ের মূল কারণ, যা উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে।
এই ধূলিঝড়ের প্রভাব পুরো সপ্তাহ জুড়ে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তাই নাগরিক বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)