Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ধুলিঝড়ের পূ্র্বাভাস সতর্কতা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:২৭

বাহরাইনে ধুলিঝড়ের পূ্র্বাভাস  সতর্কতা জারি

বাহরাইনের আবহাওয়া অধিদপ্তর ৬ মে বুধবার থেকে একটি ধুলিঝড়ের পূর্বাভাস দিয়েছে।

ধূলিঝড়টির প্রভাব আগামী শনিবার পর্যন্ত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।এর ফলে জোরালো বাতাস বইবে, আকাশ ধোঁয়াটে বা কুয়াশাচ্ছন্ন দেখাবে এবং দৃষ্টিসীমা কমে যেতে পারে। 

এসময়ে নাগরিক বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে, যেহেতু এই উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে দৃষ্টিসীমা কমে যাবে তাই গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে।পূর্বাভাসে আরো বলা হয়েছে, রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হবে।

Logo