১০ হাজার বাহরাইনি দিনারের চোরাই মাল জব্দ, আটক প্রবাসী এশিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৯:১৭
বাহরাইনে একটি বড় চুরির ঘটনায় তিন এশীয় প্রবাসীকে আটক করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির Criminal Investigation Directorate (CID) তিনজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করে যাদের বয়স ৩৫ থেকে ৪৬ বছরের মধ্যে।তবে তারা কোন দেশের নাগরিক সেই বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায় নি।তদন্তে বেরিয়ে আসে,ঘটনাটি ঘটেছে একটি বেসরকারি কোম্পানিতে,যেখানে তারা প্রায় ২ টন তামার তার বা কপার কেবল চুরি করে নিয়েছে।চুরি হওয়া এই কপার তারের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার বাহরাইনি দিনার।
নিউজ অব বাহরাইনের খবরে আরো জানা গেছে, ঘটনার পর পুলিশ গোপন তদন্ত শুরু করে এবং প্রমাণ সংগ্রহের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করে।এরপর দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে,এ ধরনের চুরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে শিল্প ও বেসরকারি সম্পদ নিরাপদ থাকে।
logo-1-1740906910.png)