Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবারো কড়া নাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৩১

আবারো কড়া নাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার ঘটনায় নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। গালফ নিউজের প্রকাশি প্রতিবেদনে জানা যায়, কুয়েত সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা শুধু আমিরাতের নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক নৌপথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। তারা বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন বিরোধী এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।

কুয়েত সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। আমিরাতের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় গৃহীত সব পদক্ষেপকে তারা সমর্থন করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যেন হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এ পথ দিয়ে যায়। এখানে নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা লাগতে পারে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ায় নৌপথে হামলার ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

Logo