ওমানে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক আইন মানায় জোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:২২
ওমানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গালফ ট্রাফিক সপ্তাহ ক্যাম্পেইন। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, পথচারী ও ড্রাইভারদের ট্রাফিক আইনের বিষয়ে সচেতন করা। পথচারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সড়কে গাড়িচাপা পড়ার ঘটনা কমানো। এই ক্যাম্পেইনের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিয়ে বড় ধরনের সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে স্কুল, বাজার এবং ব্যস্ত সড়ক এলাকায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান ফোকাস। ওমানের নাগরিক বাসিন্দাদের শেখানো হচ্ছে, কীভাবে সঠিকভাবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়। ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হয়।
এই সপ্তাহজুড়ে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হচ্ছে, যেমন-ট্রাফিক প্রদর্শনী, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে সচেতনতা ক্লাস এবং বিভিন্ন গণমাধ্যমে নিরাপদ ড্রাইভিং নিয়ে প্রচারণা। এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনার বড় একটি কারণ হলো অসচেতনতা এবং নিয়ম না মানা। তাই শুধু আইন প্রয়োগ নয়, মানুষের আচরণ পরিবর্তন করাও জরুরি। কারণ একটি ছোট ভুল, যেমন হঠাৎ রাস্তা পার হওয়া বা দ্রুত গতি বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
logo-1-1740906910.png)