Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে আইন লঙ্ঘনের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:১৯

আমিরাতে আইন লঙ্ঘনের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা নিয়ে বেশ উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। দেশজুড়ে গত এক বছরে মোট ৬ হাজার ১৪টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার সাধারণ হালকা যানবাহন, যার মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই সবচেয়ে বেশিএই ক্যাটাগরিতেই ঘটেছে ৩ হাজার ৮৩৪টি দুর্ঘটনা, যা অন্য সব যানবাহনের তুলনায় অনেক বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে মোটরসাইকেল, যেখানে ১ হাজার ২২৪টি দুর্ঘটনা ঘটেছে। আর ভারী ট্রাকের ক্ষেত্রে এই সংখ্যা ৩২৫। এছাড়া সাইকেল, বাস, ই-স্কুটারসহ অন্যান্য যানবাহনও দুর্ঘটনার তালিকায় রয়েছে। 


তবে সংখ্যায় তুলনামূলক কম। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুর্ঘটনাগুলোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হঠাৎ লেন পরিবর্তন করাকে। তথ্য বলছে, শুধু হঠাৎ লেন পরিবর্তনের কারণে ১ হাজার ৭৪টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর পরেই রয়েছে ড্রাইভারের অমনোযোগ, যা ৯৪৮টি ঘটনার জন্য দায়ী। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং অসতর্ক ড্রাইভিংও এই দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রাখছে।

Logo