Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ভিসা ট্রান্সফার শুরু, মিলছে ব্যাপক সাড়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:১৫

কুয়েতে ভিসা ট্রান্সফার শুরু, মিলছে ব্যাপক সাড়া

কুয়েতে ভিসা ট্রান্সফার কার্যক্রম চালুর প্রথম দিনেই ব্যাপক সাড়া দেখা গেছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, একদিনেই ৬৭৬ জন প্রবাসী শ্রমিক ভিসা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন। 

এই নতুন ব্যবস্থার মাধ্যমে প্রবাসী কর্মীরা এখন নির্দিষ্ট কিছু খাতে সহজেই চাকরি পরিবর্তন করতে পারছেন। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্প, কৃষি, পশুপালন এবং মৎস্য খাত; এই সেক্টরগুলোতে শ্রমিকের ঘাটতি পূরণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিশেষ সিদ্ধান্তের আওতায় কিছু বিশেষ ক্ষেত্রে প্রবাসী কর্মীদের আগের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই ভিসা ট্রান্সফারের সুযোগ দেওয়া হচ্ছে, যা আগে কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। এই নীতিমালা সাময়িকভাবে চালু করা হয়েছে, যা ১ মে থেকে শুরু হয়ে জুনের শেষ দিন পর্যন্ত চলবে। আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, এর মাধ্যমে সরকার শ্রমবাজারে ভারসাম্য আনা এবং যেসব খাতে শ্রমিক সংকট রয়েছে, সেগুলোকে শক্তিশালী করার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের জন্য বড় একটি সুযোগ তৈরি করেছে। কারণ এতে তারা আরো ভালো চাকরি খুঁজে নেওয়ার স্বাধীনতা পাচ্ছেন। একই সঙ্গে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতেও দ্রুত জনবল সরবরাহ করা সম্ভব হচ্ছে। 

Logo